Current date Sep 8, 2026
অর্থনীতি

শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক লিমিটেড প্রাতিষ্ঠানিক ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। জনতা ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ইঞ্জিঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাহাদুর বেপারী, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শওকত হোসেন সজল, সাধারণ সম্পাদক মোঃ শাব্বির আহমেদ শিমুল, সিবিএ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাশেষে জাতির পিতাসহ তাঁর পরিবারের সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...