Current date Sep 6, 2026
খেলা

শ্রীলঙ্কায় পুরো সিরিজেই হয়ত পাওয়া যাবে না সাকিবকে!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আগে জানা গিয়েছিল শ্রীলঙ্কার মাটিতে আসন্ন ত্রিদেশীয় ‘নিদাহাস ট্রফি’ত প্রথম এক-দুটি ম্যাচ হয়ত খেলতে পারবেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আরও নিশ্চিত হওয়ার জন্য থাইল্যান্ডে গিয়ে ডাক্তার দেখিয়েছেন সাকিব। কিন্তু সেখান থেকে কোনো সুখবর পাননি বিশ্বসেরা অল-রাউন্ডার। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, সাকিবের পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে!

বিসিবি সূত্রে জানা গেছে, থাইল্যান্ড থেকে একবার ফিজিওথেরাপি নিয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন সাকিব। এরপর টানা এক সপ্তাহ তাকে ফিজিওথেরাপি দিতে হবে। কোর্স শেষে বিসিবির চিকিৎসক দেখবেন তার আঙুলের পরিস্থিতি। যদি আঙুলের অবস্থার উন্নতি হয় তবে তো ভালো, না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। চোট থেকে পুরোপুরি সেরে উঠার পর শুরু হবে সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া।

এই পুরো প্রক্রিয়া শেষ হতে অনেক সময়ের দরকার। তাই সাকিব দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে ত্রিদেশীয় সিরিজে খেলা-না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। নিদাহাস ট্রফিতেও তাকেই অধিনায়ক হিসেবে আপাতত স্থির করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে আঙুলে চোট পান সাকিব। সেই চোটের কারণে দেশের মাটিতে পরবর্তী টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। গত সোমবার অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে থাইল্যান্ড যান সাকিব। সেখান থেকেও কোনো সুসংবাদ এল না। আগামী ৬ মার্চ থেকে শুরু হতে চলা নিদাহাস ট্রফিতে অংশ নিতে ৪ মার্চ দেশ ছাড়বে টাইগাররা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...