Current date Sep 7, 2026
বিনোদন

শ্রীলেখার মৃত্যু গুজব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: সেলিব্রেটিদের নিয়ে নানা রকমের গুজব সারাবিশ্বেই কম বেশি হয়ে থাকে। কিন্তু তারকাদের মৃত্যু নিয়ে গুজব কখনই কাম্য নয়। অথচ পুরো বিশ্বেই তারকাদের মৃত্যু নিয়ে গুজব প্রায়ই শোনা হয়।

নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন টালিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর পোস্টটিতে লেখা, ‘সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র’! আর সেখানে ‘RIP’ শব্দটি লিখতে ভোলেননি তিনি।

বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে। যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

শ্রীলেখা বলেন, ‘এমন বাজে অভিজ্ঞতা আগে কখনও হয়নি। সকাল বেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়েছি। যারা কখনও ফোন করেন না, তারাও ফোন করছেন। তার পরে কী বলবেন বুঝতে পারছেন না।’

২০১৩ সালের ‘আশ্চর্য প্রদীপ’ ছবির পর সেভাবে বড় পর্দায় দেখা যায়নি শ্রীলেখাকে। গত ২৫ মে মুক্তি পেয়েছে ‘রেনবো জেলি’। সেখানে তিনি ছোট্ট ঘোতনের ‘পরীপিসি’। অত্যাচারী মামার হাত থেকে বাঁচাতে যিনি এসেছেন ঘোতনের জীবনে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...