Current date Nov 12, 2026
বাংলাদেশ

সংঘর্ষের পর রুয়েট ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এঘটনায় রুয়েট ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রুয়েটের শহীদ আবদুল হামিদ হলে এ সংঘর্ষের ঘটনায় আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, রুয়েটে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব জানান, পুলিশের কাছ থেকে খবর পেয়ে রাত ১২টার দিকে মহানগর ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ রুয়েট ক্যাম্পাসে যান। পরে তারা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি শান্ত করে হামিদ হল থেকে আহত আটক ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত সবাই রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর সমর্থক। তবে কি নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত তা নিশ্চিত করে জানাতে পারেননি এ ছাত্রলীগ নেতা।

রুয়েট ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে বিবদমান দুইগ্রুপে সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক আদেশে রুয়েট ছাত্রলীগ কমিটির কার্যক্রম স্থগিত করা হয় বলে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান।

তিনি আরও জানান, রুয়েট ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা ছাড়াও সভাপতি নাঈম রহমান নিবির ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুকে শোকজ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া যাবে না? তা ৪৮ ঘণ্টার মধ্যে তাদের জানাতে বলা হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...