Current date Sep 15, 2026
বাংলাদেশ

সংবাদপত্রে নবম ওয়েজ বোর্ড গঠন কেন অবৈধ নয়

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত নবম ওয়েজ বোর্ড কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল রোববার এ রুল জারি করেন। তবে বিষয়টি আজ সোমবার জানাজানি হয়।

আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীর পক্ষের আইনজীবী ওয়েজ বোর্ডের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাইলে তা নাকচ করে দেন আদালত। আজ রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

রিট আবেদনে বলা হয়, নবম ওয়েজ বোর্ড তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...