Current date Jul 16, 2026
বিনোদন

‘সংযত আর সংযমে থাকুন’

URL copied
Share URL copied

অনলাইন প্রতিবেদক : সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। একইসাথে সকলের মঙ্গলও কামনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ফেসবুকের নিজের হ্যান্ডেলে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি পোস্টের মাধ্যমে এসব জানান।

মম সংযত ও সংযমে থাকার আহবান জানিয়ে বলেন, রমজান মাসের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সত্যিই সংযত আর সংযমে থাকুন। ঈদে দেখা হবে ভারচুয়ালি। আর হ্যাঁ, নিজে তখনই ভালো থাকা যায় যখন পরিবার,বন্ধু আর চারপাশ ভালো থাকে,তাই এই দায়িত্ব আমাদের সবার। সুস্থ থাকুন। সুন্দর থাকুন।

আসন্ন ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। কিছুদিন আগে অরুণ চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র আলতা বানু মুক্তি পায়। ছবিটির ‘আলতা’ চরিত্রে অভিনয় করেন মম। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন।

মম মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। অভিনয়ের অনেক আগে থেকেই নৃত্যশিল্পী মম। ১৯৯৫ সালে নতুন কুঁড়ি পুরস্কার জিতেছেন নৃত্যের জন্য। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। অনার্স এবং মাস্টার্স দুটো শ্রেণিতেই তিনি প্রথম শ্রেণিতে প্রথম হবার গৌরব অর্জন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...