Current date Sep 7, 2026
রাজনীতি

সংসদেই আছে মাদক সম্রাট, তাদের ফাঁসি দেন: এরশাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মাদকবিরোধী অভিযানের নামে বিনা বিচারে হত্যার তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে হত্যা দেশ-বিদেশে কারও কাছেই গ্রহণযোগ্য হবে না।

এরশাদ বন্দুকযুদ্ধে হত্যার কঠোর সমালোচনা করে আরও বলেন, মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। মাদক সম্রাট তো সংসদেই আছে। তাদের বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলান।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদের রুখতে প্রয়োজনে আইন করেন। মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেন। মাদক ব্যবসা এমনিতেই বন্ধ হয়ে যাবে। বিনা বিচারে হত্যা করতে হবে না।

বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও বিনা বিচারে হত্যার এমন নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। তিনি এ সময় মাদক নিমূর্লে আগামী সংসদ অধিবেশনই সর্বচ্চো শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

ঢাকা শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজটের কারণে প্রতিদিন ৫১ লাখ ঘণ্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছ দেশ। এ থেকে পরিত্রাণ পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে এগুলো বাস্তবায়ন করে ঢাকাকে যানজটমুক্ত করব।

এ সময় আরও বক্তব্য রাখেন- বিরোধী দলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...