Current date Oct 29, 2026
বিনোদন

সংসার ভেঙে গেল মিমের

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল লাক্সচ্যানেল আই তারকা নাদিয়া আফরিন মিমের। গত মে মাসের শেষদিকে স্বামী সাফায়াত আলীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানিয়েছেন মিম।
তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ে করেছিলাম আমরা। বলতে গেলে, আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। কিছু কারণে দু’জন মিলে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি।

২০১৬ সালের ২৮ এপ্রিল অনেকটা গোপনেই বিয়ে করেন সাফায়াত-মিম। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও কিছু দিন পর সংবাদমাধ্যমে খবরটা জানান মিম।

২০১৪ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিম। এরপর বেশ কিছু নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। সাফায়াত আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...