Current date Sep 7, 2026
বিনোদন

সবাইকে নিয়ে একটি ‘ফ্যামিলি’ ছবিতে হাজির সালমান খান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান এতদিন ‘রেস ৩’ পরিবারের অন্যদের পরিচয় করিয়ে দিতে ব্যস্ত ছিলেন। এবার হাজির হয়েছেন সবাইকে নিয়ে একটি ‘ফ্যামিলি’ ছবিতে। যেখানে আছেন সালমান, জ্যাকলিন ও অনিল কাপুর সহ অন্যান্য প্রধান কুশীলবরা।

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই তারকা জ্যাকলিন ফার্নান্দেজ ও অনিল কাপুর ছাড়াও এটাতে আরো আছেন নতুন সংযোজিত ববি দেওল, সাকিব সেলিম আর ডেইজি শাহ।

নতুন এই পোস্টারটি নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে বলিউড মহাতারকা সালমান খান লেখেন, এই হলো রেস ৩ পরিবার। চলুন, রেস শুরু করি।

‘রেস’ ফ্যাঞ্চাইজিতে এটাই সালমানের প্রথম ছবি।

সুপার কাস্টিং ছাড়াও আরো বেশ কয়েকটি কারণে আলোচনায় ‘রেস’-এর এই নতুন সিক্যুয়াল। এর অন্যতম কারণ হলো আগের প্রধান চরিত্র সাইফ আলী খানের পরিবর্তে এখানে এসেছেন সালমান খান আর বলিউডের শীর্ষস্থানীয় পরিচালক জুটি আব্বাস-মাস্তান-এর পরিবর্তে পরিচালক হয়েছেন রেমো ডি’সুজা।

এ বছরের ঈদ উপলক্ষে আগামী ১৫ জুন প্রেক্ষাগৃহে আসছে ‘রেস ৩’। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

স্মিথ-ওয়ার্নার পড়তে পারেন আজীবন নিষেধাজ্ঞার মুখে

 

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে ‘বল ট্যাম্পারিং’ কাণ্ডের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভঙের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন স্মিথ-ওয়ার্নার।

এই ঘটনার পর গতকাল রবিবার অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার দু’জনেই পদত্যাগ করেন। একটি টেস্ট ম্যাচ চলাকালীন বল টেম্পারিংয়ের দায়ে অধিনায়ক ও সহ-অধিনায়কের সরে যাওয়ার ঘটনা ক্রিকেটে হয়তো এবারই প্রথম। তবে এটি নিশ্চিত এই সিরিজে তো নয়ই, ভবিষ্যতে আর কখনো স্মিথের অধিনায়কত্ব পাওয়া নিয়ে সংশয় থাকবে।

ক্রিকেটের ৪২ নাম্বার আইনের অধীনে খেলার চেতনার বাইরের কোনো কিছু ঘটানোর জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে আজীবন নিষেধাজ্ঞা। মূলত আইন ভঙ্গের মাত্রা এবং ক্রিকেটের উপর এই ঘটনা কতটা প্রভাব ফেলেছে বা ক্ষতি করেছে, তার উপর নির্ভর করেই এই শাস্তির বিষয়টি নির্ধারণ করা হয়।

অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রধান জেমস সাদারল্যান্ড ইতোমধ্যেই সকল সমর্থকের কাছে এই ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। দেশের ক্রিকেটের সম্মান ফেরাতে এবং সমর্থকদের রোষানল থেকে বাঁচতে ঘটনার হোতাদের বড় শাস্তির আওতায় আনা হবে, সেটা না বললেও আন্দাজ করা যাচ্ছে।

পুরো ক্রিকেট বিশ্ব অস্ট্রেলিয়ার এমন কান্ড দেখে হতবাক। নিন্দা জানানোর ভাষা পাচ্ছেন না দেশটির সাবেকরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...