Current date Sep 7, 2026
বিনোদন

সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম: শ্রাবন্তী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: ব্যক্তিজীবনের জটিলতার মাঝে আছেন অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তী। গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী খোরশেদ আলম। জানা গেছে, দুই পরিবারের ঘনিষ্ঠরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে শ্রাবন্তী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ এই মুহূর্তে আমার একমাত্র শক্তি আমার আল্লাহ আর আমার দুই সন্তান। আমার বড় মেয়ে রাবিয়াহ এখনই আমাকে সান্ত্বনা দিলো। বললো, মা কষ্ট পেয়ো না। তুমি তো কোনো দোষ করো নি। তুমি হ্যাপি থাকো, প্লিজ।’

‘ওর এই কথা আমার জন্য অনেক। আলহামদুলিল্লাহ। থ্যাংক্স আম্মু। ওর কথায় ঠিক। আমি কোনো অন্যায় করিনি। তাই, আমি এখন ওদের জন্য ভালো থাকব। আমার আল্লাহ জানেন, আর আমি নিজে জানি। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম।’

‘শাস্তি দেয়ার মালিক আল্লাহ। আজ থেকে আমি চুপ। আমার সন্তানেরা আমার বড় সাপোর্ট, আমার সন্তানেরা আমার শক্তি। আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। সময় মানুষকে অনেক কিছু শেখায়। আমিও শিখলাম।’

উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। এই দম্পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত। আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...