Current date Sep 7, 2026
খেলা

সমর্থন চাইলেন মোস্তাফিজ : উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বাই-চেন্নাই

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো দলে পেয়ে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আগ্রহের কমতি নেই মুম্বাই ইন্ডিয়ানসের। তার সেরাটা বের করে আনতে তুমুল চেষ্টা করে যাচ্ছে তারা। দলে যোগ দেয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া মারফত বাংলাদেশের বোলিং বিস্ময়ের সব খবরাখবর জানিয়ে দিচ্ছে মুম্বাই। সতীর্থদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে টাইগারদের সাবেক ওপেনার নাফিস ইকবালকে দ্য ফিজের দোভাষী হিসেবে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে হিন্দি ভাষাও শেখাতে চাইছে।

মোস্তাফিজকে নিয়ে যে মুম্বাই ভীষণ মেতে আছে, তাদের ওয়েবসাইটে ঢু মারতেই প্রমাণ পাওয়া গেল। তার দীর্ঘ এক সাক্ষাৎকার ছেপেছে সাইটটি। এতে উল্লেখ করা হয়েছে, নিকট অতীতে মোস্তাফিজের মতো আর কোনও বোলারই এতটা আগ্রহ তৈরি করতে পারেননি।

মুম্বাইয়ে দ্য ফিজের দেখভালো করছেন রমাকান্ত আচরেকার। কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বের পরিচর্যাকে মোস্তাফিজের ভাই মোখলেসুর রহমানের সঙ্গে তুলনা করা হয়েছে। মোখলেসুরের কারণেই আজকের অবস্থানে ২১’র বিস্ময়।

আইপিএলে নিজের প্রথম আসরেই চমক দেখান মোস্তাফিজ। দুরন্ত গতি, সর্পিল সুইং, বিষাক্ত ইয়র্কার ও কাটারে ব্যাটসম্যানদের নিয়ে ছিনিমিনি খেলেন তিনি। তার অনন্য বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাবও জেতেন তিনি।

তবে দ্বিতীয় আসরটি দুঃস্বপ্নের মতো কাটে কাটার মাস্টারের। মাত্র এক ম্যাচ খেলিয়েই তাকে বসিয়ে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। বোঝায় যাচ্ছিল, হায়দরাবাদে তার দিন শেষ। অবশেষে তাই ফলেছে। ১১তম আসরে বোলিং মায়েস্ত্রোকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। সুযোগটি লুফে নিয়েছে মুম্বাই। ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

নিলামের দিন মোস্তাফিজ নিজেও জানতেন না তাকে কেউ কিনেছে কি না! মুম্বাইয়ের কেনার খবরটি জানান তার কোচ। মোস্তাফিজ বলেন, নিলামের দিন আমার ম্যাচ ছিল। ফলে নিলাম দেখা হয়নি। কোচ জানান, আমাকে কিনেছে মুম্বাই। জেনে আমি ভীষণ খুশি হয়েছিলাম।

আজ শনিবার মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠছে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টের। প্রথম ম্যাচেই মাঠে নামছেন মোস্তাফিজ। তাকে নিয়ে চ্যাম্পিয়নদের মাতামাতির প্রতিদানও দিলেন।

দলের প্রতি নিজের ভক্ত-সমর্থকদের সমর্থন চেয়েছেন তিনি, মানুষ আমাকে ভালোবাসে,কারণ তারা দেখে প্রতিদিন আমি কী করি। কঠোর পরিশ্রম করে তাদের খুশি রাখার চেষ্টা করব আমি। আশা করব, তারা আমাকে আরও ভালোবাসবেন। এখন আমি মুম্বাইয়ের হয়ে খেলতে এসেছি। আশা করব, সবাই একসঙ্গে হয়ে দলকে সমর্থন করবেন। শুধু মোস্তাফিজ নয়, গোটা দলকে সমর্থন দিন—এটাই আমার প্রত্যাশা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...