Current date Sep 7, 2026
রাজনীতি

সমাজকে রোগমুক্ত করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য : ড. কামাল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সমাজ এখন গুরুতর রোগে আক্রান্ত। সমাজকে রোগমুক্ত করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সংবিধান প্রণেতা কামাল হোসেন বলেন, ‘এভাবে দেশ চলতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শাসক অন্যায়ভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে- দেশের মালিক জনগণ। ১৬ কোটি মানুষকে মেরে দমানো যাবে না। এক সময় জনগণ প্রতিবাদ গড়ে তুলবেই।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা করে ড. কামাল বলেন, হাতুড়ি দিয়ে যেভাবে পা ভেঙে দেওয়া হয়েছে, তা মহাঅন্যায়। যারা এমন করতে পারে, তারা মানুষ না। আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্যকারীদের চিকিৎসা করানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ছয় দফা দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে ‘আমরা সাধারণ জনগণ’। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের চেয়ারম্যান কাজী ছাবের আহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য ডি এম আমিরুল ইসলাম অমর।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...