Current date Nov 11, 2026
বাংলাদেশ

সমুদ্রের পাড়ে ভেসে উঠল অতিকায় ‘রাক্ষুসে’ মাছ!

URL copied
Share URL copied

সমুদ্রের তীরে উঠে আসা অতিকায় একটি মাছকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায়! অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সমুদ্রতীরে পাওয়া গেছে মাছটিকে। জানা গেছে, মাছটির ওজন প্রায় ১৫০ কেজি। উচ্চতা প্রায় ৫ ফুট।

জানা যায়, স্বামী জন লিন্ডহোমের সঙ্গে হেঁটে আসছিলেন স্ত্রী রিলে লিন্ডহোম। তখনই সেই দম্পতি ডাউন মুর পার্ক সমুদ্র সৈকতে হাঁটার সময়ে আচমকাই দেখতে পান মাছটিকে। রিলে লিন্ডহোম পেশাগত ভাবে সারা জীবন মৎস ব্যবসার কাজই করেছেন। কিন্তু তার বক্তব্য, এই মাছটির মতো মাছ তিনি কোনওদিন দেখেননি। অনেক বড় বড় মাছ তিনি সারা জীবনে দেখেছেন, কিন্তু এমন বিচিত্র মাছ কখনও দেখেননি।

পরে তিনি ফেসবুকে সেই মাছের ছবি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। মাছটিকে ‘মনস্টার ফিশ’ বা ‘রাক্ষুসে মাছ’ বলে ডাকছেন নেটিজেনরা। তবে অনেকের ধারণা, মাছটি যেহেতু মৃত, তাই তাতে খানিক বিকৃতি এসে গিয়েছে। তাই মাছটিকে এমন অদ্ভুত দেখাচ্ছে। এখনও অধরা তার পরিচয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল ঘোষণার পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...