Current date Nov 8, 2026
বাংলাদেশ

সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : লঘুচাপ ও মৌসুমি বায়ুর জোরালো অবস্থানের কারণে দেশের সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা রয়েছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাসসকে জানান, বরিশাল, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীসমূহের ওপর ২ নম্বর হুঁশিয়ারি সঙ্কেত রয়েছে।

তিনি বলেন, ১৫ জুনের পর আবহাওয়া পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হবে। বিশেষ করে চট্টগ্রামসহ কিছু জেলার বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা ও ভারতের ত্রিপুরা অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ু চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে বিস্তার লাভ করেছে।

 

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...