Current date Jul 18, 2026
বাংলাদেশ

সমুদ্র সৈকতে পাথরের ওপর অজ্ঞাতনামা তরুণীর মরদেহ

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পতেঙ্গা ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া জানিয়েছেন, বুধবার সকালে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশে পাথরের ওপর এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ আনুমানিক ২০ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তরুণীর মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় জানার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। হরমুজ প্রণালিতে মালবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে...

Lead Newsখেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনার জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ অপেক্ষা করছে নকআউটের শুরুতেই। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হিসেবে এসেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে...