Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

সরকারকে কোণঠাসার চেষ্টায় লাভ হবে না : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে বারবার সেনা মোতায়েনের দাবি জানিয়ে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ সৃষ্টির উসকানি দিচ্ছে বিএনপি। সরকারকে কোণঠাসা করার চেষ্টা করে কোনো লাভ হবে না।

বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে হোটেল রাজমণি ঈশাখাঁয় কক্সবাজারের হোয়াইট স্যান্ড রিসোর্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের উল্টো প্রশ্ন করে বলেন, আমি বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে চাই, তারা যখন ক্ষমতায় ছিলেন, স্থানীয় বা জাতীয় কোনো নির্বাচনে সেনা মোতায়েন করেছেন?

ওবায়দুল কাদের আরও বলেন, সেনাবাহিনী নিয়োগের যৌক্তিকতা থাকতে হবে। সেনাবাহিনী নিয়োগ করার মতো পরিস্থিতি হলে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করবে, প্রয়োজনে সরকারকে অনুরোধ করবে। পরিস্থিতি সে রকম হলে সরকারও সায় দেবে।

কাদের বলেন, আমরা কখনও বলিনি যে আমরা সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে। কিন্তু পরিস্থিতি কি সে রকম? যত নির্বাচন হলো তাতে কি সে পরিস্থিতি হয়েছে? তাহলে অযৌক্তিকভাবে সেনাবাহিনী নিয়োগের দাবি তুলে এ প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চান কেন?

সেতুমন্ত্রী আরও বলেন, আপনি বাংলাদেশের যেখানেই যান শুধু কর্মযজ্ঞ চলছে। মায়েরও তো জন্মকালে ব্যথা হয়। রাস্তা হবে ব্রিজ হবে এর কি বার্থপেইন আছে না। এটা মানবেন না কেন?

চালকদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, কেউ রাস্তার শৃঙ্খলা মানে না। ছোট ছোট ব্যাটারিচালিত গাড়িগুলো যাত্রীরাও জানে এগুলোতে উঠলে বিপদ আছে। তারপরও এই গাড়িগুলোতে ওঠে। আর আমাদের চালকরা হিসেব করে কার আগে কে যাবে, কত ট্রিপ নিলে কত লাভ হবে। মানুষের জীবনের নিরাপত্তার কথা আমাদের খুব কম মানুষেরই মাথায় থাকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...