Current date Jul 2, 2026
Lead Newsবাংলাদেশ

সরকারি বাসায় না থাকলে বাড়িভাড়া না দেওয়ার নির্দেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বরাদ্দ পাওয়া সরকারি বাসায় না থাকলে না থাকলে বাড়িভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যাদের নামে সরকারি বাসা বরাদ্দ হবে, তাদের সেই বাসাতেই থাকতে হবে।’

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয় প্রকল্পটি।

একনেক শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম জানান, অনেক বিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায়, সরকারি কোয়ার্টারে অনেক সময় কর্মকর্তা বা শিক্ষকরা থাকেন না। ফলে এসব দিনের পর দিন খালি থাকছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের না থাকার কারণ হচ্ছে বেতন বেশি হওয়ায় বাড়ি ভাড়ার ভাতাও বেড়েছে। সরকারি কোয়ার্টারে যে ভাড়া কাটা হয়, তার চেয়ে কম দামে তারা বাইরে ভাড়া বাসায় থাকেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

আসাদুল ইসলাম আরও জানান, বাড়ি ভাড়ার ‘রেট সিডিউল’ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত হলেও তাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর জন্য মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। যাতে বিশ্ববিদ্যালয়গুলো যত্রতত্র বিল্ডিং করতে না পারে।

পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে মান নিশ্চিতের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলার জন্য মাস্টারপ্ল্যান এবং যেখানে জলাশয়ের পানি প্রাপ্তি সম্ভব সেখানে সেই পানি ব্যবহার করতেও বলেছেন, বলেও জানান পরিকল্পনা বিভাগের এই সিনিয়র সচিব।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...