Current date Jul 3, 2026
বাংলাদেশ

সরকার চাইলে নির্বাচনে সহযোগিতা করবে জাতিসংঘ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার চাইলে সহযোগিতা করবে জাতিসংঘ। ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো এ কথা বলেছেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ কোনো দেশের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। তবে কোনো দেশের সরকার নির্বাচন প্রক্রিয়ায় সহায়তা চাইলে জাতিসংঘ তা দিয়ে থাকে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সরকার জাতিসংঘের কোনো সহযোগিতা চাইলে আমরা সেই সহযোগিতা দেব।

এক প্রশ্নের জবাবে মিয়া সেপ্পো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইন ও নারীর প্রতি সংহিংসতা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।
মিয়া সেপ্পো বলেন, ‘রোহিঙ্গা সংকট একটি জটিল প্রক্রিয়া। এটি কেবল মানবিক সংকট নয়, রাজনৈতিকও। এ সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের সদস্যরা রাজনৈতিক মতৈক্যে আসতে পারছেন না, যার কারণে এটার রাজনৈতিক সমাধান হচ্ছে না।’

তিনি বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় অনেকের মূল্যায়ন চলমান আফগানিস্তান ইস্যুতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদি যে কোনো বিষয়ে মনোযোগ রাখা কষ্টকর। দীর্ঘমেয়াদি যে কোনো সমস্যায় অনেক চ্যালেঞ্জ বৃদ্ধি পায়। নানা ধরনের সমস্যার সমাধান করতে হয়, যেমন কক্সবাজারে রোহিঙ্গাদের পেছনে খরচ বাড়ছে; সবদিকে সঠিকভাবে মনোযোগ দেওয়া যাচ্ছে না।

রোহিঙ্গা ইস্যুটি যেন কেউ ভুলে না যায় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়ে মিয়া সেপ্পো বলেন, শুধু বাংলাদেশ নয়, রোহিঙ্গা ইস্যু যেন কেউ ভুলে না যায় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। রোহিঙ্গা সংকট উত্তরণে সবাইকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী সামনে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ, দাতাসহ সংশ্লিষ্ট সবাইকে বলব, এটাতে যেন ফোকাস রাখে।

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সভাপতি পান্থ রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন অনুষ্ঠানে বক্তব্য দেন।

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের মানবিক কার্যক্রমে জাতিসংঘের যুক্ত হওয়ার প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ভাসানচরে মানবিক কার্যক্রমে জাতিসংঘ যুক্ত হওয়ার সমঝোতা স্মারক চূড়ান্ত। দ্রুতই চুক্তি স্বাক্ষর হয়ে যেতে পারে।

রোহিঙ্গাদের স্থায়ীভাবে বাংলাদেশে রেখে দেওয়ার বিষয়ে বিশ্ব ব্যাংক যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে দাবি করে মিয়া সেপ্পো বলেন, জাতিসংঘ বিশ্বব্যাংকের শরণার্থী নীতি সমর্থন করে। যদিও বিষয়টি নিয়ে অনেক দেশের নীতির সঙ্গে মতপার্থক্য থাকবে। বিশ্ব ব্যাংক শর্তসাপেক্ষে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দেবে এ বিষয়টি নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...