Current date Sep 7, 2026
রাজনীতি

সরকার দেশকে অসভ্য সমাজে পরিণত করেছে: ফখরুল

URL copied
Share URL copied

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার স্বাধীন দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে। যেখানে নারী, শিশু, প্রতিবন্ধীসহ কেউ নিরাপদে নেই—নৈতিকতা নেই।

সরকারের মদদপুষ্ট হয়ে ক্ষমতা

সীনরা ধর্ষণ, নির্যাতন ও লুটপাটে মেতে উঠেছেন বলে মন্তব্য করেন বিএনপি মহসচিব।

শুক্রবার (০৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যখন কোনো সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতায় আসে তখন জনগণেরর প্রতি তাদের দায় থাকে না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসে রাষ্ট্রের সব সংস্থাকে ভেঙে দিয়েছে। অপরাধীদের বিচার না করে তারা প্রশ্রয় দিচ্ছে, এতে অপরাধীরা আরও বেপরোয়া হচ্ছে। তারা একের পর এক অপরাধ সংঘটিত করছে।

তিনি বলেন, সরকার অপকর্ম করবে— এটার প্রতিবাদও করা যাবে না। সরকার গণমাধ্যম, রাজনীতিববিদসহ সব শ্রেণির বাকস্বাধীনতা হরণ করেছে। ন্যূনতম বেঁচে থাকার অধিকার নেই। সময় এসেছে প্রতিবাদ করার, খালেদা জিয়া ও তারেক রহমানকে আবার ফিরিয়ে এনে প্রতিরোধ করার।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের লাজ-লজ্জা বলতে কিছু নেই, সব নদীতে ফেলেছে। তাদের একের পর এক ব্যর্থতার মাঝে এখন ধর্ষণ খেলা শুরু করেছে। সব ধর্ষকরা রাষ্ট্রের প্রশ্রয়ে লাতিত-পালিত হচ্ছে। সরকার প্রধান যেখানে বলেন, একটা মারলে ১০টা মারো, সেখানে দুষ্কৃতিকারীরা প্রশ্রয় পাবেন এটাই স্বাভাবিক।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...