Current date Sep 7, 2026
অর্থনীতি

সর্বজনীন পেনশন কার্যক্রমে সোনালী ব্যাংকে বিশেষ সেবা কাউন্টার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশে সর্বস্তরের নাগরিকদের সুবিধা দিতে সরকার প্রথমবারের মতো চালু করেছে সর্বজনীন পেনশন স্কীম। সরকার ঘোষিত নতুন সামাজিক নিরাপত্তার এ স্কীমের হিসাব খোলার একমাত্র দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি। সর্বজনীন পেনশন স্কীমের সুবিধা দিতে ব্যাংকের স্থানীয় কার্যালয়ে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

২০ আগস্ট, রবিবার স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ সেবা কাউন্টার ও হেল্প ডেস্কের উদ্বোধন করেন ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

এ সময় অন্যান্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...