Current date Sep 7, 2026
অর্থনীতি

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সোনালী ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ফি, চার্জ ও মাসিক কিস্তি আদায়ে সোনালী ব্যাংক পিএলসি ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

৯ আগস্ট, বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ বিভাগের সিনিয়র সচিব মিজ ফাতিমা ইয়াসমিন এর উপস্থিতিতে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষেনির্বাহী চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খান সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের ফলে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা সিস্টেম (UPENSION) ব্যবহারের মাধ্যমে দেশের সকল উপযুক্ত কর্মক্ষম নাগরিককে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানে লক্ষে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী বিভিন্ন স্কিমের সুবিধাভোগীদের কাছ থেকে যাবতীয় ফি, চার্জ ও মাসিক কিস্তি জমা দেয়া যাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...