Current date Oct 27, 2026
অর্থনীতি

সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জেসিআইএল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

জনতা ব্যাংক লিমিটেড এর সাবসিডিয়ারী প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (জেসিআইএল) মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরীতে সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠানের (প্রথম স্থান) স্বীকৃতি অর্জন করেছে। সম্প্রতি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সাবসিডিয়ারী কোম্পানী আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানী লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক ড. কিসমত উল্লাহ আহসানের হাত থেকে জেসিআএল’র চীফ এক্সিকিউটিভ শহীদুল হক এফসিএমএ সম্মাননা স্মারক গ্রহন করেন। অনুষ্ঠানে জেসিআএল’র উপমহাব্যবস্থাপক এবং কোম্পানী সেক্রেরেটারী মোঃ আনোয়ারুল ইসলামসহ আইসিবির উদ্ধতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থবছরে পরপর দুই বছর সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান ছিল জেসিআইএল।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...