Current date Sep 7, 2026
খেলা

সহকারী কোচ রিচার্ড হ্যালসলের পদত্যাগ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সহকারি কোচ রিচার্ড হ্যালসলের পদত্যাগ করেছেন। এর আগে নাজমুল হাসান পাপন রিচার্ড হ্যালসনকে হঠাৎ ছুটিতে পাঠিয়েছে। তখনই নানাপ্রকার প্রশ্ন উঠতে থাকে।

নানাসূত্রের খবর ব্রিটিশ এই কোচকে নিয়ে নাখোশ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার তিনি নিজেই পদত্যাগ করলেন।
মঙ্গলবার সন্ধ্যায় হ্যালসলের পদত্যাগের বিষয়টি ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেছে বিসিবি।

হ্যালসলের পদত্যাগের ব্যাপারে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছে। পারিবারিক কারণে সে তার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সে তার অসুস্থ বাবার কাছাকাছি থাকতে ইচ্ছুক। বোর্ড তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিচ্ছে এবং তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

তবে নিজের বিবৃতিতে হ্যালসল বলেছেন, বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চার বছর কাটাতে পেরে তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দারুণ কিছু সহকর্মীর সঙ্গে কাজ করেছি এবং নিজের ক্যারিয়ারকে উন্নত করার দারুণ সুযোগ পেয়েছি। আমি আমার পরিবারের উপর দারুণ কৃতজ্ঞ তারা এটা মেনে নিয়েছে। এখানে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জয়গুলো আমার সুখস্মৃতি হয়ে থাকবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে থাকা সময়ের কথা কখনোই ভুলবো না এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এর আগে ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) চাকরি ছেড়ে গত আগস্টেই বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রিচার্ড হ্যালসল। ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশফিকুর রহিমদের সঙ্গেই ছিলেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...