Current date Aug 1, 2026
বাংলাদেশ

সহজ ডটকমের কর্মকর্তা মিজান ঢালীসহ গ্রেপ্তার ৮

URL copied
Share URL copied

জ্যেষ্ঠ প্রতিবেদক

কারসাজি করে দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অন্যতম হোতা ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান সহজ ডট কমে কর্মরত মিজান ঢালীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুধু মিজান ঢালী নয়, একই প্রতিষ্ঠানের অন্যান্য পর্যায়ের দুজনসহ কালোবাজারি চক্রের মোট আট সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মার্চ) সকাল ১১টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...