Current date Sep 14, 2026
বাংলাদেশ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, ও দোষী কর্মকর্তাদের শাস্তি দাবি জানিয়েছে “বিজু”

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাঁকে নির্যাতনকারী দোষী কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ইউনিটি(বিজু)। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণে চরম উদ্বেগ প্রকাশ করেছে এই সংগঠনটি। আজ মঙ্গলবার “বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ইউনিটি” বিজুর সভাপতি মো: শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান। নেতৃবৃন্দ অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে, সচিবালয়ে স্বাস্থ্য সচিবের দপ্তরে প্রজাতন্ত্রের কয়েকজন কর্মচারি দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে নির্যাতন, হয়রানি ও হেনস্তার পর সাংবাদিক রোজিনা ইসলামকে ‘তথ্য চুরির’ অভিযোগ এনে পুলিশে হস্তান্তর এবং গভীর রাতে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনা উদ্বেগজনক এবং মুক্ত সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। “বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ইউনিটি” বিজুর নেতৃবৃন্দ মনে করে, সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও হয়রানি শুধু ব্যাক্তি রোজিনার উপরই হামলা নয় বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর হামলা। রোজিনা ইসলামের উপর এই হামলা, মামলা, গ্রেফতার মানবাধিকারেরও চরম লঙ্ঘন। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের শর্তহীন মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁকে নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...