Current date Oct 29, 2026
অর্থনীতি

সাইবার নিরাপত্তায় বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে শীর্ষে জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিযোগিতায় (সাইবার ড্রিল-২০২১) জনতা ব্যাংক লিমিটেড প্রথম স্থান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। গত শনিবার (২৩ অক্টোবর) বাংলাদেশের ৫০তম বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার ইন্সিডেন্ট হ্যান্ডেলিং দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশ কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) এর আয়োজনে সাইবার ড্রিল-২০২১ অনুষ্ঠিত হয়। দেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে অনলাইনে আয়োজিত দিনব্যাপী উক্ত ড্রিলে ৩৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দলগতভাবে অংশগ্রহণ করে। জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের নির্দেশনায় পাঁচ সদস্যের দলটির নিরলস প্রচেষ্টায় জনতা ব্যাংক লিমিটেড ৪২ নম্বর পেয়ে সরকারী ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রথম এবং সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জন করে। এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্তাবধানে ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। জনতা ব্যাংকের দলে আইটি বিভাগের এলিন ববি, বায়েজীদ হাসান ভূঁইয়া, মোঃ আমিমুল ইহসান, এ কে জাহিদ হোসেন এবং এস এম তাহসিনুর রিফাত অংশ নেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...