Current date Sep 7, 2026
বিনোদন

সাইমনকে কী জবাব দিলেন বাপ্পি!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক সাইমন সাদিকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সাইমন লেখেন, ‘বাপ্পি চৌধুরী আমি ভিলেন হয়ে অভিনয় করবো, তাও রাজি হ ভাই। চল একসাথে সিনেমা করি’।

তরুণ এই নায়কের স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসের নিচে ওমর সানি থেকে শুরু করে অনেকেই কমেন্টস করেছেন।

এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করে নিই; সেটা হলো কোনো বিশেষ কারণে এই স্ট্যাটাস আমি দেইনি। আমি আসলেই চাই বাপ্পি ও আমি দুজনেই একসঙ্গে একই ছবিতে কাজ করি। আমাদের পূর্বসূরিরাতো একসাথে একই ছবিতে কাজ করেছেন। সেসব ছবি দারুণ ব্যবসাসফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে।

তাহলে তাদের উত্তরাধিকার হিসেবে আমরা কেন করবো না? প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবেই। তবে সেটা কোনো অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা দুজন একসঙ্গে কোনো ছবিতে কাজ করলে তা যেমন আমাদের দুজনের জন্য ভালো তেমনি আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো ফল আনবে।

এবিষয়ে বাপ্পি চৌধুরী বলেন, আমরা যেহেতু একই পরিবারের অংশ তাই একসঙ্গে কাজ করতেই চাই। সাইমন ভাই আর আমাকে নিয়ে কেউ যদি সেরকম গল্প বা কাহিনি নিয়ে ছবি বানাতে চান আমি অবশ্যই করবো। সাইমন ভাই আমাকে এই আহ্বান না জানালেও সেরকম ছবির প্রস্তাব এলে আমি কখনোই না করতাম না। ভবিষ্যতেও না করার প্রশ্নই ওঠে না। কারণ আমরা সবাই ইন্ডাস্ট্রির মঙ্গল চাই। আরটিভি অনলাইন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...