Current date Sep 7, 2026
খেলা

সাকিবের বলে ইউসুফের বিস্ময়কর ক্যাচ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : অল্প রানের পুঁজি নিয়েও ম্যাচ জেতা যেন অভ্যাসে পরিণত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল সোমবার এর ব্যতিক্রম হলো না। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অল্পরানেই বেঁধে ফেলেছিল কেন উইলিয়ামসনের দলকে। কিন্তু শেষ হাসি হাসল হায়দরাবাদই। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে জয় ছিনিয়ে এবারের আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গেল তারা। এই ম্যাচে ব্যাট এবং বল হাতে অল-রাউন্ড পারফর্মেন্স দেখালেন সাকিব আল হাসান।

মাঠে খেলার গতি বদলে দিতে সানরাইজার্সের বোলাররা ছাড়াও ভূমিকা আছে ফিল্ডারদেরও। তাদের মধ্যে একজন ইউসুফ পাঠান। শর্ট থার্ডম্যামে এক হাতে অবিশ্বাস্য ক্যাচ ধরে রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক কোহলিকে ফিরিয়ে দিলেন পাঠান। তার আগেই রশিদ খানের বলে প্রথম স্লিপে কোহলির ক্যাচ ফেলে দিয়েছিলেন উইলিয়ামসন। তখন মনে হচ্ছিল, ম্যাচটাই বুঝি হাতছাড়া হয়ে গেল সানরাইজার্সদের।

কোহলি তখন ২৯ বলে ৩৯ রানে ব্যাট করছেন। সাকিব আল হাসানের আগের ওভারেই ১৫ রান নিয়েছিলেন কোহলি। কিন্তু এরপরও তার হাতেই বল তুলে দেন উইলিয়ামসন। সাকিব প্রমাণ করে দিলেন, তার ওপর আস্থা রাখা মোটেও বোকামি নয়। তার লেংথ বল অ্যাক্রস দ্য লাইন খেলেন কোহলি। বল উড়ে যাচ্ছিল শর্ট থার্ডম্যান দিয়ে। মনে হচ্ছিল বল নিশ্চিতভাবেই বাউন্ডারি পার হয়ে যাবে।কিন্তু অন্য কিছু ভাবছিলেন ফিল্ডার ইউসুফ পাঠান। শূন্যে লাফিয়ে অবিশ্বাস্যভাবে ডান হাত বাড়িয়ে ক্যাচটি ধরে নেন তিনি।

এই ক্যাচ দেখে প্রথমে বোলার সাকিবেরও যেন বিশ্বাস হচ্ছিল না। সেই সঙ্গে টুইটারে অনুরাগীরাও দুর্দান্ত ক্যাচ দেখে চোখ কচলেছেন। কেউ কেউ মজা করে ইউসুফ পাঠানের ওই ক্যাচের সঙ্গে গাছ থেকে আম পাড়ারও তুলনা টেনেছেন। এই ম্যাচ হেরে কার্যত প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল কোহলির দল। ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পেয়ে অঙ্কের বিচারে লড়াইয়ে নেই তারা। এবার প্লে অফে ওঠার ক্ষেত্রে অন্য দলগুলির দিকে তাকিয়ে থাকতে হবে ব্যাঙ্গালুরুকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...