Current date Sep 8, 2026
অর্থনীতি

সাকিবের মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড-এর চুক্তি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

এডটেক ও এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে গ্রাম লিমিটেডের সাথে মোনার্ক মার্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।(৭ই অগাস্ট) রবিবার মতিঝিল সিটি সেন্টার মোনার্ক হোল্ডিংস হেড অফিসে চুক্তি স্বাক্ষর হয়।

উল্লেখ্য, গ্রাম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে i1class.com এবং শুভেচ্ছা লাউঞ্জ-এর সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদানের উদ্দেশ্যে এই ব্যবসায়িক সমঝোতায় আসে মোনার্ক মার্ট। ফলশ্রুতিতে, অনলাইনেই সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে শিক্ষামূলক বিভিন্ন কোর্স কন্টেন্ট। অন্যদিকে শুভেচ্ছা লাউঞ্জের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ফ্লাইটে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে ভারি লাগেজ ও অন্যান্য পণ্য পরিবহনে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোনার্ক মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সিওও জায়েদ কামাল, হেড অফ কমার্শিয়াল তানবিরুল ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মাহাদী হাসান এবং হেড অফ এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাজ্জাদুর রহমান।

অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন গ্রাম লিমিটেড কোম্পানির চেয়ারম্যান এএসএম আবদুল মতিন। গ্রাম লিমিটেডের পক্ষে i1class.com-এর চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা জনাব মাশরুর মতিন; শুভেচ্ছা লাউঞ্জের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম নজরুল হোসেইন, এডভাইজর মোঃ মহসিন মিয়া এবং হেড অফ অপারেশন এস এম জামিল হোসেইন।

গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে প্রতিনিয়তই নতুন পণ্য ও সেবা আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে কাজ করছে মোনার্ক মার্ট। নতুন এই সমঝোতা চুক্তির মাধ্যমে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরো সহজ ও গ্রাহকবান্ধব করার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...