Current date Sep 7, 2026
খেলা

সাকিব-তামিমরা না পারলেও পেরেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: তিন টেস্ট সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ড করে সাকিব-তামিমরা অলআউট হলেও ক্যারবিয়রা ঠিকই পেরেছেন। টাইগার ব্যাটসম্যানরা আসা যাওয়ার মধ্যে থাকলেও তারা তুলে নিয়েছেন ২০১ রান। উইকেট হারিয়েছেন মাত্র ২টি!

প্রথম দিন শেষে ক্যারবীয়রা ১৫৮ রানের লিড নিয়েছেন। এর মধ্যে ওপেনিংয়ে নামা ক্রেইগ ব্র্যাথওয়েট ৮৮ রান করে রয়েছেন সেঞ্চুরির পথে। আরেক ওপেনার ডেবন স্মিথ আউট হন হাফ-সেঞ্চুরি করে। ডেবনের ব্যাট থেকে আসে ৫৮ রান। ওয়ান ডাউনে নামা কাইরেন পাওয়েল ৪৮ রান করে আউট হলে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামেন বা হাতি অফব্রেক বোলার দেবেন্দ্র বিশু।

ব্যাটিংয়ের মতো টাইগার বোলারদের পারফরম্যান্স ছিল হতশ্রী। সাকিব-তামিমদের উইকেট তুলতে যেখানে উইন্ডিজদের লেগেছে মাত্র ১৮.৪ বল, সেখানে টাইগাররা ৬৮ ওভার বল করে তুলেছেন মাত্র দুটি উইকেট। তার মধ্যে ১ উইকেট নিয়েছেন দলের অনিয়মিত বোলার মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি উইকেটটি নিয়েছেন আবু জায়েদ। এর আগে অবিশ্বাস্য লাগলেও প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাকিব-মুশফিকরা গুটিয়ে গেছেন মাত্র ৪৩ রানে! টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

৫০-এর নিচে এবারই প্রথম অলআউট হলো বাংলাদেশ। বাংলাদেশের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৬২, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ কলম্বো টেস্টে। টেস্ট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।ক্যারিবীয় সফরে যাওয়ার আগ থেকেই স্বাগতিকদের পেস আক্রমণ নিয়ে আশঙ্কা করা হয়েছিল। বাস্তবে সেটাই হলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১৮ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে পড়ে বাংলাদেশ। সেই ব্যাটিং ব্যর্থতা থেকে আর বের হয়ে আসতে পারেনি টাইগাররা। ফলাফল, ১৮.৪ ওভারে ৪৩ রান তুলতেই ইনিংস শেষ!

ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক রানের খাতা খুলার সুযোগ পেলেও শূন্য রানে ফিরে যান মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ৪ বলের ব্যবধানে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। শেষের দিকে শূন্য রানে আউট হন কামরুল ইসলাম রাব্বিও। বাংলাদেশের ‘সফলতম’ ব্যাটসমস্যান লিটন দাস। ৪৩ রানের মধ্যে তিনি একাই করেছেন ২৫ রান। দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রুবেল হোসেন। ৬ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। তামিম ইকবাল ও নুরুল হাসান প্রত্যেকে করেন ৪ রান।

৪৩ রানে গুটিয়ে গিয়ে আরও রেকর্ড গড়ে দিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেকোনো দলের এটি সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৪ সালে ইংল্যান্ড আউট হয়েছিল ৪৬ রানে। ৪৬ রানের সেই স্কোর ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও কোনো দলের সর্বনিম্ন রান। সেই রেকর্ডটিও আজ ভেঙে দিল বাংলাদেশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...