Current date Sep 17, 2026
বাংলাদেশ

সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা : ১ জনের মৃত্যুদণ্ডাদেশ ও অপর ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

URL copied
Share URL copied

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর কলেজ ছাত্র হাবিবুল্লাহ সরদারকে হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ডাদেশ ও অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ মামলায় আরো ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে আদালত বাকি ২৩ আসামিকে খালাস দিয়েছে। আজ সোমবার দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ আদেশ দেয়।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন, আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের ডা. সাইফুল্লাহ। এ রায়ের সময় তিনি পলাতক ছিলেন। যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, একই এলাকার জিয়ারুল ও মামুন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১১ জুলাই কৃষি জমিতে গভীর নলকূপের পানি বিতরণকে কেন্দ্র করে আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পানি বিতরণ কমিটির সভাপতি আলিমুদ্দিন সরদারের ছেলে সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ সরদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের বাবা আলিমুদ্দিন সরদার বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে ১২ জুলাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক লুৎফর রহমান তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিবরণে আরো জানা যায়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ৩৫জন আসামির বিরুদ্ধে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে অভিযোগ গঠন করা হয়। বাদী, পুলিশ ও ডাক্তারসহ ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ সোমবার দুপুরে আদালত এক জনের মৃত্যুদণ্ডাদেশ ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন। দন্ডিত ৯ আসামিরা হলেন মো. জুলফিকার, আবু হাসান, আবদুল মালেক, আবদুস সালাম, রব্বানি, বেল্লাল হোসেন, জামান, রহিম ও পিকলু।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. তপন কুমার দাস। এ সময় তাকে সহায়তা করেন, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. জিএম লুৎফর রহমান, অ্যাড. অজয় কুমার সরকার, অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টু প্রমুখ।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড. এসএম হায়দার আলী ও অতিরিক্ত পিপি অ্যাড.নিজামউদ্দিন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...