Current date Sep 7, 2026
বাংলাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১০

URL copied
Share URL copied

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভৈরবনগরে ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ১০ জন।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আকলিমা খাতুন, তার ছেলে আশিকুজ্জামান (১২) ও মেয়ে মিম (৩), নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপভ্যান ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্ত্রী ও ছেলে-মেয়েসহ ছয়জন নিহত ও সাতজন আহত হন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...