Current date Sep 6, 2026
Lead Newsআইন-আদালত

সাবেক এমপি লতিফ তিন দিনের রিমান্ডে

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি,

চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরীর ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে রিমান্ডের নেওয়া আবেদন করে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে এম এ লতিফকে আদালতে হাজির করা হয়।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট থেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাবেশ থেকে যাওয়া পথে নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া ছোট মসজিদে সামনে এম এ লতিফের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে মারধর, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বাদী মো. এরশাদসহ তাদের সঙ্গীদের ওপর হামলা করা হয়।

এ ঘটনায় এরশাদ শুক্রবার (১৬ আগস্ট) নগরের ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এম এ লতিফ গুলি করার হুকুম দেন বলে অভিযোগ করা হয়।

লতিফ নৌকা প্রতীকে গত চারবার নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চিটাগাং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...