Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ভাই মোহতেশাম গ্রেপ্তার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার মামলার অভিযোগপত্রভুক্ত আসামি খন্দকার মোহতেশাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খন্দকার মোহতেশাম সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই। আজ মঙ্গলবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খন্দকার মোহতেশাম হোসেন জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহসভাপতি ছিলেন। এর আগে তিনি ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ২০০৫ সালে দুর্নীতি দমন কমিশনের মামলায়ও খন্দকার মোহতেশাম হোসেনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পাশাপাশি ঢাকার কাফরুল থানার অর্থ পাচার মামলায়ও তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খন্দকার মোহতেশাম হোসেন বর্তমানে কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।

বরকত ও রুবেলের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগে মামলা করেন। মামলায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন ও পাচারের অভিযোগ আনা হয়। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী-২০১৫-এর ৪ (২) ধারায় এ মামলা করা হয়। ওই মামলা তদন্ত করে গত বছরের ৩ মার্চ আদালতে বরকত, রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...