Current date Sep 16, 2026
বাংলাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী আর নেই

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণী ইলা হক আর নেই।

বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সাতক্ষীরার জনপ্রিয় এ প্রবীণ নেতার স্ত্রী মারা যাওয়ায় শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সকল স্তরের নেতৃবৃন্দ।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...