Current date Jul 16, 2026
বাংলাদেশ

সারদায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজউ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৬ মে) একদিনের সফরে রাজশাহী আসছেন। সফরসূচি অনুযায়ী এদিন সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় যাবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের (এএসপি) শিক্ষা সমপানী কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) আবদুস সোবহান মঙ্গলবার (১৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসের এই নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে।

‘অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত্ব অর্জন করায় নির্বাচিত সহকারী পুলিশ সুপারদের পুরস্কৃত করা হবে। পরে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে বিকেলেই রাজশাহী থেকে ঢাকায় ফিরবেন তিনি।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ছাড়াও মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এর আগে চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি রাজশাহীতে ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চলতি মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো রাজশাহী সফর করছেন শেখ হাসিনা।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...