Current Date:Jun 25, 2026

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা মুকসুদপুর শাখায় সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । সারাদেশের ফ্রি মেডিকেল ক্যাম্পেগুলো সকাল ১০ টায় মাননীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জুমের মাধ্যমে শুভ উদ্বোধনী ঘোষণা করেন।

মুকসুদপুর ওয়ালটন প্লাজা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর নূর স্পেশালাইজড হসপিটালের মেডিকেল অফিসারবিশেষজ্ঞ ডা: নাঈমুল হক নেহাল এমবিবিএস (ঢাকা ),সি এম ইউ। এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ পরীক্ষা, ডাইবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুকসুদপুর ওয়ালটন প্লাজা শো-রুমের ম্যানেজার কাজেম আলী।

মুকসুদপুর ওয়ালটন প্লাজা শো- রুমে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালীন সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ ও দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস প্রমূখ। মুকসুদপুর ইসলামীয়া হাসপাতাল এন্ড ডায়াগনিক সেন্টার সার্বিক ভাবে সহায়তা করেছেন।

Share