Current date Aug 1, 2026
Lead Newsবাংলাদেশ

সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

URL copied
Share URL copied

প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকা এবং চট্টগ্রাম উভয় লেনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন নাঙ্গলকোটের ঢালুয়া তেজের বাজার এলাকায় এলে আকস্মিক লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন লাইনে থাকলেও ঢাকা ও চট্টগ্রাম লেনে ছিটকে পড়েছে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার ঘটনাস্থল থেকে বলেন, বিজয় এক্সপ্রেসের বগিগুলো লাইনচ্যুত হয়ে ছিটকে পড়েছে লাইনের ওপর। লাইনের কিছু কিছু অংশ দূরে সরে গেছে। কী কারণে বগিগুলো লাইনচ্যুত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও মারাত্মক আঘাতপ্রাপ্ত কেউ নেই বলে জানিয়েছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব। তিনি বলেন, ট্রেন দুর্ঘটনায় দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের দুজনেই শঙ্কামুক্ত। তারা হলেন- নেত্রকোণার বারোহাট্টা উপজেলার কমলপুর গ্রামের মো. রনি (২৮) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সুলতানপুর গ্রামের মান্নানের ছেলে আফজাল (২৯)। তাদের মধ্যে রনি নামের যুবকের বাম পা ভেঙে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের মেডিকেল টিম ঘটনাস্থলে আছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। আমাদের মেডিকেল টিম জানিয়েছে বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী নেই।

কুমিল্লার রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, তীব্র গরমে রেললাইন বেঁকে গিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি। তবে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন এলেই উদ্ধারকাজ শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Share URL copied
অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...

Lead Newsখেলা

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ের প্রথমার্ধেও খেলা থাকে সমতায়। পরে বক্সের বাইরে থেকে সুইজারল্যান্ডের জালে...

Lead Newsবাংলাদেশ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

নিজস্ব প্রতিবেদক সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...