Current date Nov 9, 2026
বাংলাদেশ

সারা দেশে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলরসহ নিহত ৯

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক, কুষ্টিয়ায় হা‌লিম মন্ডল, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় মো. হাছান, চাঁদপুরের মতলব উপজেলার সেলিম, খুলনায় আবুল কালাম, বাগেরহাটের চিতলমারীতে মিটুল বিশ্বাস, ঠাকুরগাঁওয়ে রফিকুল ইসলাম ওরফে তালেবান। এ ছাড়া মেহেরপুর ও ঝিনাইদহে দুদল মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে ২ জন মাদক ব্যবসায়ী মারা গেছেন। তবে ময়মনসিংহের নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামার পর গত ১৯ মে রাত থেকে এ কয়দিনে অন্তত ৭৪ জন নিহত হলেন।

শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথিত বন্দুকযুদ্ধে মারা পড়ার কথা জানানো হলেও এখন গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে মারা পড়ছেন তারা।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...