Current date Sep 7, 2026
বিনোদন

সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্কে ভাঙন!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভান্তুরের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের সম্পর্ক নিয়ে ফের সরব সোশ্যাল মিডিয়া। বলা হচ্ছে সালমানের সঙ্গে সম্পর্কে চিঁড় ধরেছে লুলিয়ার।

মূলত, ইনস্টাগ্রামে লুলিয়ার একটি পোস্ট ঘিরে সেই জল্পনাই শুরু হয়েছে। ওই পোস্টে এই অভিনেত্রী ও মডেল লেখেন, ‘অতীতে আমার হয়তো সবচেয়ে বড় ভুল ছিল, আমি বিশ্বাস করতাম, উপযুক্ত ব্যক্তিকে খুঁজে পাওয়াই ভালবাসা। কিন্তু বাস্তবে উপযুক্ত ব্যক্তি হয়ে ওঠাই ভালবাসা। যে ব্যক্তির সঙ্গে জীবন কাটাতে চাও, তাঁকে খুঁজো না। বরং সেই ব্যক্তি হয়ে ওঠো যার সঙ্গে তুমি জীবন কাটাতে চাও।’ যদিও সালমানের ভক্তরা এই পোস্ট দেখে বিভিন্ন মন্তব্য করতে থাকায় সেটি মুছে দিয়েছেন লুলিয়া।

বছর দুয়েক ধরেই সালমানের সঙ্গে লুলিয়ার সম্পর্ক নিয়ে বলিউডে আলোচনা চলছে। ২০১৬ সালের ১৩ মে মুম্বাইয়ে প্রীতি জিনতার বিয়ের অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল সালমান ও লুলিয়াকে। যদিও তাঁরা আলাদা গাড়িতে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপর বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। খান পরিবারের প্রায় সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে লুলিয়াকে। তিনি সালমানের মা সালমা খানের সঙ্গে বিমানবন্দরে ও পানভেলে একটি খামারবাড়িতেও যান। কিন্তু সেই সম্পর্কেই সম্ভবত চিড় ধরেছে।

কয়েকদিন আগেই সালমানের অন্যতম প্রিয় বিগ বস প্রতিযোগী এলি আব্রাম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, লুলিয়ার উপস্থিতিতেই এলিকে পিছন থেকে জড়িয়ে ধরেছেন সালমান। পরে অবশ্য সেই ছবি মুছে দেওয়া হয়। কিন্তু সেটি সালমানের ভক্তদের নজর এড়িয়ে যায়নি। এই ঘটনার পরেই লুলিয়ার এই পোস্ট তাৎপর্যপূর্ণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...