Current date Sep 7, 2026
বিনোদন

সালমান খানের সাজা স্থগিতের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নিম্ন আদালতের পাঁচ বছরের কারাদণ্ডকে চ্যালেঞ্জ করে বলিউড অভিনেতা সালমান খানের আবেদনের শুনানি ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সোমবার রাজস্থানের যোধপুর জেলা ও দায়রা আদালতের বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা এ আদেশ দেন।

সালমানের আইনজীবী মহেশ বরা সময় আবেদন করলে আদালত শুনানি স্থগিত করে দেন।

এ সময় এজলাশে উপস্থিত ছিলেন সালমান খান। শুনানি স্থগিতের আদেশ দেয়ার পর আদালত ছেড়ে চলে যান তিনি।

শুনানিতে অংশ নিতে রোববার মুম্বাই থেকে যোধপুর পৌঁছান সালমান। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।

১৯৯৮ সালের ১ অক্টোবর রাতে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের ফাঁকে সালমান খান, সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হত্যার অভিযোগ ওঠে।

এ মামলায় ৫ এপ্রিল সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর দুই রাত যোধপুরের কারাগারে কাটিয়ে তিনি জামিনে মুক্তি পান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...