Current date Sep 7, 2026
বিনোদন

সালমান থেকে দূরে লুলিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ‘দাবাং রিলোডেড’ ট্যুর নিয়ে ব্যস্ত সালমান খান। আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডায় মাসব্যাপী এ ট্যুরে তার সফরসঙ্গী ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও প্রভু দেবা। কিন্তু সালমানের তথাকথিত প্রেমিকা লুলিয়া ভানতুর এবার সালমানের সফরসঙ্গী হননি।

সালমান যেখানে যান সেখানে তার সঙ্গে লুলিয়া থাকেন। এটাই এখন অলিখিত নিয়ম। তাই এবার ব্যতিক্রম ঘটনায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। লুলিয়া এখন আছেন ইতালিতে। সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে।

সালমানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রেস থ্রি’র ‘আল্লাহ দুয়াই হ্যায়’ ও ‘পার্টি চলে অন’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন লুলিয়া। এর আগে মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। বলিউড চলচ্চিত্রে তার নায়িকা হিসেবে কাজ করারও গুঞ্জন আছে। লুলিয়াও স্বীকার করেছেন, তার কাছে অনেক প্রস্তাব আসছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...