Current date Nov 10, 2026
বাংলাদেশ

সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত

URL copied
Share URL copied

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে ভোররাতে মসজিদের মাইকে সাহরি খাওয়ার জন্য ডাকায় ইমামকে পিটিয়ে আহত করেছে মোশারফ নামে প্রবাস ফেরৎ এক যুবক। এতে তার ঘুমের ব্যঘাত হয় বলে সে ক্ষুব্ধ হয়। এ ঘটনায় এলাকার মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদে আগত মুসুল্লিদের নিয়ে এ বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। প্রধান ইমাম না থাকায় সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হবে।

স্থানীয় মুসুল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সাহরি খাওয়ার জন্য মাইকে মুসুল্লিদের ডাকেন। ভোর সাড়ে ৩ টায় ইমাম সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পার্শ্বের বাড়ির আবদুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাসুমকে নিয়োগ দেয়া হয়। মোঃ মাসুম মসজিদে থেকে মুসুল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সাহরির সময় মাইকে ডেকে মুসুল্লিদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এসময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটে ওই অভিযোগে সে ইমাম সাহেবকে মারধর করে। মোশারফ গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।

এবিষয়ে অভিযুক্ত মোশারফের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, এবিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...