Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ৩

URL copied
Share URL copied

ঢামেক প্রতিবেদক

রাজধানীর সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। রোববার দুপুরে সাড়ে ৩টায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন, মো. তাহসিন (১৮), মো. বাইজিদ (১৮) ও মইনুল ইসলাম (১৮)। তারা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংঘর্ষে আহত তিন শিক্ষার্থীর ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

উল্লেখ্য, রোববার দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার পর এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...