Current date Sep 13, 2026
বাংলাদেশ

সিটি নির্বাচনে ইভিএম থাকবে: সিইসি

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন এটি আইনে আছে।

বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহারে বিএনপির অসম্মতি থাকলেও নির্বাচন কমিশন যদি প্রমাণ করতে পারে ইভিএম ব্যবহারে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব, তবে তারাও এটি ব্যবহারে সম্মতি দেবে।

‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার নির্বাচন কমিশন সবকিছু করবে। এটি করা হলে সকল দলের আস্থা থাকবে বলেও উল্লেখ করেন তিনি।’

এ সময়ে অন্যান্যের মধ্যে স্মার্ট কার্ড প্রকল্পের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান, পুলিশ সুপার মইনুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...