Current date Sep 7, 2026
অর্থনীতিবাংলাদেশ

সিটি ব্যাংকের উদ্যোগে গ্রিন চ্যাম্পিয়ন রিকগনিশন সেমিনার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : সিটি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ে গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ডের (জিসিপিএফ) সহযোগিতায় ‘গ্রিন চ্যাম্পিয়ন রিকগনিশন সেমিনার’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে আনতে সিটি ব্যাংকের গ্রাহকদের অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংক ও জিসিপিএফ যৌথভাবে ১৬জন গ্রাহককে স্বীকৃতি প্রদান করে, যারা তাদের ব্যবসায়িক কার্যক্রমে জ্বালানির কার্যকর ব্যবহারে সফলতা অর্জন করেছেন।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আরকে হুসেইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, ‘সিটি ব্যাংক পরিবেশবান্ধব ঋণ দেয়ার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও আমরা গ্রাহকদের সবুজ উদ্যোগকে উৎসাহিত করে যাব।’ আরো বক্তব্য রাখেন জিসিপিএফ প্রধান এনটোয়েন প্রেদোর।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রথীন কুমার পাল, সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, জিসিপিএফের জ্বালানি বিশেষজ্ঞ সতীশ ধনপাল, বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বস্ত্র ও তৈরি পোষাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...