Current date Sep 6, 2026
বিনোদন

সিনেমায় আসিফ, নায়িকা মাহি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ২০০১ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মাধ্যমে বাংলা সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন গায়ক আসিফ আকবর। যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম হিসেবে এখনও রেকর্ডভুক্ত আছে। সেই থেকে শুধু সামনেই এগিয়ে চলেছেন, পেছনে ফিরে তাকাতে হয়নি একবারের জন্যও।

গায়ক আসিফ ছোট পর্দার নায়ক হয়েছেন অনেক আগেই। নিজের গাওয়া বহু গানে একাধিক জনপ্রিয় মডেলের বিপরীতে অভিনয় করেছেন। মডেল হয়েছেন অন্য শিল্পীর মিউজিক ভিডিওতেও। নতুন খবর হচ্ছে, সেই গায়ক আসিফ এবার রূপালী পর্দারও নায়ক হচ্ছেন। আরও চমকপ্রদ খবর হচ্ছে, প্রথম ছবিতেই তিনি নায়িকা হিসেবে পাচ্ছেন হালের সবচেয়ে জনপ্রিয় ও দামি নায়িকা মাহিয়া মাহিকে।

আসিফ অভিনীত প্রথম ছবির নাম ‘ভিআইপি’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। এরই মধ্যে ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা। এরপর থেকে আসিফের ছবিতে অভিনয়ের বিষয়ে ভক্তদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। শুধু তাই নয়, আসিফের প্রথম ছবির নায়িকা কে হবেন, তা নিয়েও চলে জোর গুঞ্জন। সে গুঞ্জন থেকেই উঠে আসে মাহির নাম। তবে গুঞ্জনে জয়া আহসানের নামও রয়েছে।

অ্যাকশন থ্রিলার ‘ভিআইপি’ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান ও পরিচালক সৈকত নাসির। ঈদের পরপরই ছবির শুটিং শুরু হওয়ার কথা। এটিতে অভিনয় প্রসঙ্গে আসিফ জানিয়েছেন, ‘নিজের ইচ্ছা ও সৈকত নাসির প্রতি বিশ্বাসের কারণেই সিনেমায় আসা। সে আমাকে ছবিটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে।’ ছবিতে তার বিপরীতে নায়িকা মাহিই চূড়ান্ত বলেও জানান আসিফ। যদিও মাহির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসিফ অনেক দিন ধরেই পাচ্ছিলেন। কিন্তু কোনো পরিচালকই এই গায়ককে বশে আনতে পারছিলেন না। সঙ্গীত জীবনের ১৮ বছরের মাথায় এসে গায়ক আসিফকে সিনেমার নায়ক হতে রাজি করালেন তরুণ চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। কাজেই, দেশের সুপারহিট গায়ক আসিফ এবার নায়ক হিসেবে কতটা হিট করতে পারেন, সেটা দেখার অপেক্ষায় তার অগণিত ভক্ত।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...