Current date Sep 6, 2026
বিনোদন

সিনেমা ছিনতাইয়ের অভিযোগ

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : জমকালো মহরত অনুষ্ঠানের মাধ্যমে ‘নোলক’ ছবির পরিচালক হিসেবে রাশেদ রাহাকে পরিচয় দেয়া হয়। ভারতে সিনেমাটির শুটিং করা হয় রাশেদ রাহার পরিচালনায়। দেশের বিভিন্ন গণমাধ্যমেও রাশেদ রাহার পরিচালনায় ‘নোলক’নির্মিত হচ্ছে বলে জানা যায়।

এবার সিনেমাটি ‘ছিনতাই’এর অভিযোগ করলেন নির্মাতা রাশেদ রাহা। গতকাল রোববার বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন রাশেদ রাহা। তিনি দাবি করেছেন, ছবিটির ৮৫ শতাংশ শুটিং সম্পন্ন হবার পর এখন তার কাছ থেকে ছবিটি ছিনতাই করা হচ্ছে।

রাশেদ রাহা বলেন, ‘নোলক ছবিতে মাত্র দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং বাকি রয়েছে। মাত্র চার-পাঁচ দিন শুটিং হলেই পুরো ছবির কাজ শেষ হবে।’

লিখিত অভিযোগে রাশেদ রাহা লিখেছেন, ‘আমি রাশেদ রাহা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন সদস্য। আমি ২৩/১১/২০১৭ তারিখে ‘নোলক’নামে একটি চলচ্চিত্র পরিচালনার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করি। দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য মহরতের মাধ্যমে আমাকে ছবিটি পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয়।
শতভাগ আন্তরিকতার সঙ্গে ইতোমধ্যে ছবির ৮৫ ভাগ শুটিং সম্পন্ন করেছি। গত ১ ডিসেম্বর থেকে টানা ২৮ দিন ছবির শুটিং হয়েছে ভারতের হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটিতে। অভিনয়শিল্পীরা ছিলেন- শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী, তারিক আনাম খান, নিমা রহমান, রেবেকা, কলকাতার রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, অমিতাভ প্রমুখ।

রাশেদ রাহা আরও লিখেছেন, ‘ছবির বাকি অংশের শুটিং করার জন্য আমি অনেকদিন থেকেই প্রস্তুত। কিন্তু মাসখানেক আগে এ ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী (সনেট)-এর পক্ষ থেকে বাকি অংশের শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলা হয়। ছবির নির্মাণকৌশল ও গোপনীয়তা বজায় রাখার সার্থে কারও সঙ্গে পরামর্শ করতে আগ্রহী ছিলাম না। বিভিন্ন সূত্রে হঠাৎ জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলক ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে গতকাল (২১ জুলাই) কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে।’

রাশেদ রাহা বলেন, ‘একজন পরিচালকের কাছে তার সৃষ্টি হচ্ছে সন্তানের মতো। আমি আমার সেই সন্তানকে লালন-পালন করে বড় করছি, ঠিক তখনই প্রযোজক তার ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান! আমার ছবিকে ছিনতাই করা হচ্ছে।’

এদিকে ‘নোলক’শুটিং করতে এখন ভারতে মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খান, রূপসজ্জাশিল্পী মানিকসহ আরও অনেকে। পরিচালক ইফতেখার চৌধুরী এবং প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী ভারতে শুটিং স্পটে আছেন। বিষয়টি নিয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...