Current date Jul 23, 2026
খেলা

সিরিজ জয়ের পরও রেটিং পয়েন্ট কমলো টাইগারদের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। তবে শেষ হাসিটা হেসেছে সাকিব-তামিমরাই। সিরিজ নির্ধারণী ম্যাচে দাপটের সঙ্গে ১৮ রানের জয় তুলে সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা।

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বর্তমানে সাত নম্বরে অবস্থান করছে টাইগাররা। ২০১৫ সালে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ে সাতে ওঠে দেশটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৯২। সিরিজ শুরুর আগে যা ছিল ৯৩। যদিও বাংলাদেশের অবস্থান সাতেই আছে। ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ হারাতেই এই এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

যদিও আইসিসি এখনও তাদের র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করেনি তবে সিরিজ প্রিভিউতে আগেই জানিয়ে দিয়েছিল বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে রেটিং হবে ৯৫, ২-১ ব্যবধানে জিতলে হয়ে যাবে ৯২। দ্বিতীয় ওয়ানডে শেষে আইসিসির হালনাগাদে বাংলাদেশ ছিল ৯১ রেটিং পয়েন্টে। তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের পর তা বেড়ে হয়েছে ৯২।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...