Current date Sep 7, 2026
খেলা

সিরিজ বাঁচানোর লক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের ব্যাটসম্যান-বোলারদের মিলিত নৈপুণ্যে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটি ৪৫ রানে হারে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভালো অবস্থায় আফগানরা। সিরিজ জয়ের স্বপ্ন দেখছে তারা।

অন্যদিকে, প্রথম ম্যাচ হেরে চাপে বাংলাদেশ। সিরিজ হার এড়ানোই এখন একমাত্র টার্গেট সাকিবের দলের। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে আজ মঙ্গলবার দেরাদুনে আবারো মাঠে নামছে বাংলাদেশ। দ্বিতীয় টি-২০ও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

ম্যাচ হারের জন্য নিজেদের বোলিংয়ের শেষের চার ওভারকে দুষছেন সাকিব, ‘শেষ দিকের ওভারগুলো বাদে আমরা ভালো বল করেছিলাম। শেষদিকে ৪ ওভারে ৬৪ রান দিয়েই আমরা ম্যাচ হেরেছি। এখনো অনেক কিছু করার আছে, আমাদের এক সাথে বসতে হবে এবং দেখতে হবে কোন জায়গাতে আরও উন্নতি করা যায়। অবশ্যই তারা ভালো দল, প্রত্যকটি বিভাগেই তারা ভালো খেলেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...